মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

১০ দিনের ব্যবধানে ফের করোনায় আক্রান্ত বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আবারও করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার ( ৩০ জুলাই) হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

৭৯ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট বর্তমানে তার সরকারি বাসভবন হোয়াইট হাউসে আইসোলেশনে আছেন। গত ২১ জুলাই তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে বুধবার ( ২৭ জুলাই) বাইডেনের করোনার ফল নেগেটিভ আসে।

শনিবার বাইডেন জানান, তিনি করোনার লক্ষণগুলো অনুভব করছেন না। তবে চারপাশের সকলের সুরক্ষার জন্য আইসোলেশনে থাকবেন।

গত মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে চারবার পরীক্ষা করেছিলেন। প্রত্যেকবাই তা নেগেটিভ আসে।

বাইডেনের চিকিৎসক ডা. কেভিন ও’কনর বলেন, নতুন করে চিকিৎসা নিতে হবে না। তবে প্রেসিডেন্টকে পর্যবেক্ষণে রাখা হবে।

এরইমধ্যে দুবার করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন বাইডেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ