শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

পাকিস্তানে বাস ও তেল ট্যাংকারের সংঘর্ষে নিহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের পূর্বাঞ্চলে পাঞ্জাব প্রদেশের জালালপুর পিরওয়ালা জেলার কাছে একটি যাত্রীবাহী বাসের সাথে তেলের ট্যাংকারের সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।

সংবাদমাধ্যমে বলা হয়েছে, মঙ্গলবার (১৬ আগস্ট) ভোরে মোটরওয়েতে বাস ও তেল ট্যাংকারের সংঘর্ষে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই ১৮ জন যাত্রী নিহত হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পরে মোটরওয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় আটজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মাঝে দুইজন হাসপাতালে মারা যায়। এছাড়া অগ্নিদগ্ধ গাড়ি থেকে পুড়ে মারা যাওয়া ১৮ জনকে উদ্ধার করা হয়।

বাসে চালক ও হেলপারসহ ২৬ লোক ছিলেন। তারা পাঞ্জাবের রাজধানী শহর লাহোর থেকে দক্ষিণাঞ্চলীয় করসে চীতে যাচ্ছিলেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ