শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

পাকিস্তানে প্রলয়ঙ্করী বন্যায় নিহত প্রায় ১ হাজার, ঐক্যবদ্ধ থাকার আহ্বান শাহবাজের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের উত্তর ও দক্ষিণাঞ্চয়ে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত। পাহাড়ি ঢল আর পানির তোড়ে বিপর্যস্ত খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান আর সিন্ধু প্রদেশ। বিধ্বস্ত হয়েছে ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা। বন্যায় ভেসে আর ভূমিধসে নতুন করে প্রাণ গেছে অর্ধশত মানুষের। মোট নিহতের সংখ্যা ১ হাজারের কাছাকাছি। সবমিলিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পাকিস্তানের ৪ কোটি মানুষ।

বন্যার প্রলয়ংকারী রূপ কতটা ভয়াবহ হতে পারে, তাই যেন দেখছে পাকিস্তান। পানির তোরে চোখের নিমিষে ভেসে যাচ্ছে বহুতল ভবন, সড়ক আর সেতু। খাইবার পাখতুনখোয়া, সিন্ধু আর বেলুচিস্তান যেন পৌরাণিক কোনো গল্পের ধ্বংসাবশেষ। বিস্তীর্ণ এলাকাজুড়ে চলছে ভাঙন। গেল কয়েক দিনে বন্যা এবং ভূমিধসে অন্তত ৫০টি হোটেল ভেসে গেছে। অন্যদিকে ভেঙে পড়েছে ২৪টির মতো স্থায়ী এবং অস্থায়ী সেতু।

এরইমধ্যে সিন্ধু অঞ্চলের সুকুর, রোহরি, খায়েরপুর, ফয়েজগঞ্জসহ ১০টি শহর পুরোপুরি তলিয়ে গেছে পানির নিচে। অঞ্চলগুলোয় এখনও আটকা পড়ে আছে বহু মানুষ। নিখোঁজ অনেকে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। ২০১০ সালে সবশেষ বন্যার প্রলয়ঙ্করী রুপ দেখেছিলাম আমরা। কিন্তু এখন যা হচ্ছে তা অতীতের সব রেকর্ডকে ছাড়িয়েছে। এই মুহূর্তে আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নেই।

এদিকে, সড়ক ও রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সম্ভব হচ্ছে না উদ্ধার কাজ। কঠিন হয়ে পড়েছে ত্রাণ সরবরাহ। এ অবস্থায় কিছু এলাকায় ত্রাণ সহায়তা দেয়া হলেও তা খুবই অপ্রতুল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: আল জাজিরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ