মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

ঢাকায় পৌঁছেছেন ব্রুনাইয়ের সুলতান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ। আজ শনিবার দুপুরে একটি ভিআইপি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

এ সময় মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের নিয়ে ব্রুনাই সুলতানকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিমানবন্দরে তাকে গার্ড অব অনার দেবে তিন বাহিনীর একটি চৌকস দল।

এরপর সেখান থেকে সুসজ্জিত মোটর শোভাযাত্রায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে নিয়ে যাওয়া হবে হাসানাল বলকিয়াহকে। সেখানে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। রোপণ করবেন গাছের চারা। সই করবেন পরিদর্শন বইতে।

তিন দিনের এই সফরে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে বৈঠকের কথা রয়েছে ব্রুনাইয়ের সুলতানের। সই হওয়ার সম্ভাবনা আছে ৫টি চুক্তি ও সমঝোতা স্মারক।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ