রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আসন্ন দুর্ভিক্ষ নিয়ে সবাইকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভর্তুকি দিয়ে কৃষি উৎপাদন সচল রাখার চেষ্টা করা হচ্ছে। আসন্ন দুর্ভিক্ষে যাতে বাংলাদেশ ভালো থাকে সেজন্য সতর্ক থাকতে হবে সবাইকে।

সোমবার (১৭ অক্টোবর) বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে গণবভন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছিলেন, তারা দেশকে আমদানিনির্ভর করেছিল; গণমুখী প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছিল। অতীতের সরকারগুলো স্বাধীনতায় বিশ্বাস করেনি বলেই দেশকে সফল হতে দেয়নি; পরনির্ভরশীল করে রেখেছিল সবক্ষেত্রে।

তিনি আরও বলেন, এখন আর আশ্বিন-কার্তিক মাসে দেশে মঙ্গা হয় না; কৃষি গবেষকরা যে কষ্ট করেছেন তার সুফল পাচ্ছেন দেশবাসী। কৃষি যান্ত্রিকীকরণে আরও গুরুত্ব দেয়া হচ্ছে।

এ সময় শেখ হাসিনা আরো বলেন, অর্থনৈতিক বিপর্যয় তীব্র হয়েছে নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞায়; এ অবস্থায় উন্নত দেশগুলোই হিমশিম খাচ্ছে; তাই আমাদের নিজেদের ব্যবস্থা নিজেদেরই করতে হবে।

খাদ্য ও পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে মনোযোগ দেয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সুষম খাদ্য পাওয়ার ফলে দেশের মানুষের গড় আয়ু বেড়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ