মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জন হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক শ মানুষ। সেই সঙ্গে ১৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ক্ষয়ক্ষতির বিস্তারিত জানতে কর্মকর্তারা অনুসন্ধান অব্যাহত রেখেছেন।

পশ্চিম জাভার গভর্নর রিদওয়ান কামিলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এবং স্কাই নিউজ। তবে ইন্দোনেশিয়ার জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থার সর্বশেষ তথ্যে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬২ উল্লেখ করা হয়।

সোমবার পশ্চিম জাভায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে কেঁপে ওঠে ৭৫ কিলোমিটার দূরের রাজধানী জাকার্তাও।

ইন্দোনেশিয়ার জিওফিজিক্স এজেন্সি (বিএমকেজি) জানায়, পশ্চিম জাভার সিয়ানজুড় শহরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীর ভূমিকম্পটির উৎপত্তি। সিয়ানজুড় শহরের প্রশাসনিক প্রধান হারমান শুহেরমান জানান, ভূমিকম্পে ৭০০ জনের বেশি মানুষ আহত হয়। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ চাপা পড়ে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করেন তিনি।

জাতীয় দুর্যোগ সংস্থা এক বিবৃতিতে জানায়, সিয়ানজুড় এলাকায় বেশ কয়েকটি বাড়ি ও একটি মাদরাসা ক্ষতিগ্রস্ত হয়েছে, যোগাযোগ বিঘ্নিত। ক্ষয়ক্ষতির বিস্তারিত জানতে কর্মকর্তারা অনুসন্ধান অব্যাহত রেখেছেন।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ