মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সরকারি চাকরিতে শূন্য পদ ৩ লাখ ৫৮ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্ট্যাটিসটিকস অব সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফস-২০২১ পুস্তকের জুন-২০২২ সালে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিভিন্ন গ্রেডে বেসামরিক জনবলের মোট শূন্য পদের সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ১২৫।

আজ বুধবার জাতীয় সংসদে জাতীয় পার্টির এমপি সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সরকারি চাকরির দ্বিতীয় গ্রেডে (অতিরিক্ত সচিব) ৯০৭ জন এবং ১৪তম গ্রেডে ৩৯ হাজার ৪৮৭ জন পদের অতিরিক্ত চাকরিতে আছে। আর গ্রেড-১সহ ১৮টি গ্রেডে শূন্য পদ রয়েছে ৩ লাখ ৫৮ হাজার ১২৫টি।

ফরহাদ হোসেন বলেন, সরকারি অফিসগুলোতে শূন্য পদে লোক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলমান রয়েছে। ৪৩ তম বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন কার্যক্রম চলছে। ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষ গত ১১ জানুয়ারি শেষ হয়েছে। আর ৪৫ বিসিএসের প্রিলিমিনারি টেস্ট আগামী মার্চের দ্বিতীয় সপ্তাহে হবে।

১০ থেকে ১৩ তম গ্রেডের (পূর্ববর্তী দ্বিতীয় শ্রেণি) জনবল নিয়োগ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে এবং ১৪ থেকে ২০ গ্রেডের নিয়োগ মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/সংস্থার নিয়োগ বিধি অনুযায়ী হয়ে থাকে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ