মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

হিরো আলমের জন্য ফখরুলের দরদ উথলে উঠেছে : সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উপনির্বাচনে হিরো আলমকে দাঁড় করিয়েছে বিএনপি। পার্লামেন্টকে ফালতু বানাবে, পার্লামেন্টকে ছোট করার জন্য হিরো আলমকে প্রার্থী করেছে বিএনপি। অবশেষে ফখরুলের স্বপ্নভঙ্গ হয়েছে।

আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর কামরাঙ্গীরচর সরকারি হাসপাতাল মাঠে আয়োজিত ‘শান্তি সমাবেশে’ বক্তৃতায় তিনি এ অভিযোগ করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব বলে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে হিরো আলমকে নাকি হারানো হয়েছে? হায় রে মায়া? হিরো আলমের জন্য এত দরদ উথলে উঠল ফখরুলের? ফখরুল ভেবেছিল হিরো আলম জিতে যাবে। হিরো আলম এখন জিরো হয়ে গেছে। ফখরুলরা তো ইলেকশন চায়নি। তাদের ছয়জন পদত্যাগ করেছে।’

বিএনপির মহাসচিবকে উদ্দেশ করে কাদের বলেন, ‘ফখরুল সাহেব, পাকিস্তান আমল তো ভালো, এখন পাকিস্তানের কী অবস্থা? বাংলাদেশের ছয় মাস আমদানি করার রিজার্ভ আছে। পাকিস্তানে তিন সপ্তাহের রিজার্ভও নেই। ক্ষুধায় সমস্ত পাকিস্তান কাঁপছে। সেই পাকিস্তান আপনার ভালো লাগে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। কিন্তু আপনারা যদি ক্ষমতায় যান বাংলাদেশ আজকের পাকিস্তান হবে।’

তিনি বলেন, ‘খেলা তো হবেই। এখন প্রতিদ্বন্দ্বী কই? বিএনপির তো উঁচু গলা নিচু হয়ে গেছে। গরম থেকে নরম; কী খেলব তাদের সঙ্গে? বিএনপিকে বলি, ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দারের সঙ্গে খেলতে চাই না। সেই রকম পার্টি দরকার। প্রতিপক্ষ দরকার। এই আন্দোলনে খেলার তো পরাজিত হয়ে গেছে।’

ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে আলোচনাসভায় আরো বক্তব্য দেন সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সানজিদা খানমসহ মহানগর নেতারা।

-টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ