ইফতেখার জামিল
বাংলাদেশে যদি পর্যাপ্ত পরিমাণ মসজিদ-মাদরাসা না থাকতো, ইসলামি দলগুলো না থাকতো, তবে আমাদের অবস্থা হতো ভারতের মুসলমানদের মতোই। এনজিও-সুশীলরা নিজেদের মতটা মানতে বাধ্য করত। আপনাদের মনে থাকার কথা, দুই হাজার এক সালে আলেমদের মতামত নিষিদ্ধ করে হাইকোর্টে রুল জারি করা হয়। প্রতিবাদ জানালে দেশের প্রায় সব শীর্ষ আলেমকে আটক করা হয়, হত্যা করা হয় ছয়জনকে।
হাসিনার আমলের কথাও আপনাদেরকে মনে করিয়ে দেই—এগারো সালে নারীনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানালে চারজন মাদরাসার ছাত্রকে মেরে ফেলা হয়। মুফতি আমিনীর ছেলেকে গুম করা হয়, মুফতি আমিনীকে আমৃত্যু গৃহবন্দী করে রাখা হয়। গ্রেফতার করা হয় অনেককে। নারী কমিশনের লোকজন কি এসব ট্রমার কথা জাà