ঢাকার পাশ্ববর্তী জেলা মুন্সিগঞ্জ সিরাজদিখানের নিমতলাতে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর আওয়ামী লীগ কর্তৃক গণহত্যার বিচার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যহ্রাসের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় ঢাকা-মাওয়া মহাসড়ক নিমতলা রেইল স্টেশন ব্রীজের পাদদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সাধারণ নাগরিকের অংশগ্রহণে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুহাম্মাদ ইয়ামিন বলেন, আমরা দেখতে পাচ্ছি দেশের কোণা-কাঞ্চিতে এখনো আওয়ামীলীগের দোসরা মাথা চাড়া দিয়ে উঠতে ও এই গণঅভ্যুত্থানকে ব্যাহত করতে চাচ্ছে, আমরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হুশিয়ার করে দিতে চাই— যেভাবে করে শেখ হাসিনাকে ওই গণভবন থেকে বিতারিত করা হয়েছে একইভাবে হাসিনার দোসরদের এ দেশ থেকে বিতারিত করতে হবে।গতকয়েকদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী এক শিক্ষার্থীকে ও আশুলিয়ার রবিউস সানি শিপুকে আওয়ামীলীগের গুন্ডারা হামলা করে আহত করে, আমরা এমন হামলার তীব্রনিন্দা à