শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

যশোর হেফাজতের শানে রেসালাত সম্মেলন সফলে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজী তাওহীদুর রহমান মুমতাযী
যশোর প্রতিনিধি

হেফাজত ইসলাম বাংলাদেশ কেন্দ্র ঘোষিত আগামী ২২ শে অক্টোবরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য শানে রেসালাত সম্মেলন সফল করার লক্ষ্যে যশোর জেলা শাখার দায়িত্বশীল সম্মেলন আজ সকাল ১০ঘটিকায় জেলা সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরীর সভাপতিত্বে বকচর মাদরাসায় অনুষ্ঠিত হয়।

দায়িত্বশীল সম্মেলনে মাগুরা নড়াইল ঝিনাইদহ ও যশোর জেলার আটটি থানার দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে জেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের কার্যক্রম নেতৃবৃন্দকে অবগত করা হয় এবং শানে রেসালাত সম্মেলন সফল করার সকল ধরনের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

দায়িত্বশীল সম্মেলনে বক্তব্য রাখেন জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মান্নান, সহ-সভাপতি মুফতী মজিবুর রহমান, মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা নাসীরুল্লাহ, মুফতী শামসুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা নাজির আহমাদ প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ