মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

কুয়াকাটা সৈকতে জোয়ারে ভেসে এলো মহিষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটায় জোয়ারের স্রোতে ভেসে এসেছে একটি  মহিষ। শুক্রবার রাত ১টার দিকে কুয়াকাটা হুইচানপাড়া এলাকা বাবুল আকন নামে এক কৃষক রাতে দেখতে পান। এখন মহিষটি লালন পালন করছেন কৃষক বাবুল আকন। প্রকৃত মালিক পেলে ফেরত দেবেন বলে আশ্বস্ত করেছেন।

কৃষক বাবুল জানান, শুক্রবার গভীর রাতে আমার বাবা রান্নাঘরে হঠাৎ মহিষ দেখতে পান। পরে মহিষটি  আমি বেঁধে রাখি। শনিবার সকালে আশপাশের লোকজনকে ডেকে ঘটনাটি জানাই। আমার মনে হয়, এটি আমাদের এলাকার নয়। সমুদ্রে ভাসতে ভাসতে মহিষ অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে। সেবা যত্ন নেয়ার পর কিছুটা সুস্থ হয়েছে। এখন তিনি লালন পালন করছেন। প্রকৃত মালিক পেলে হস্তান্তর করবেন বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দা জালাল বলেন, গভীর রাতে এই মহিষটা বাবুল আকনের বাড়িতে আসছে। ধারণা করছি, এটি এলাকার মহিষ না- জোয়ারের পানিতে ভেসে আসছে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি জেনেছি। বর্তমানে বাবুল আকনকে লালন-পালন করার দায়িত্ব দিয়েছি। প্রকৃত মালিক পেলে এটি হস্তান্তর করা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ