শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

বরিশালে মেডিকেল টেকনোলজিস্ট শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল ব্যুরো:

জনসাধারণের মানসম্মত ও সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতসগ ৬ দফা দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মেসীর সাধারন শিক্ষার্থীরা।

আজ রবিবার দুপুরে নগরের চাঁদমারী চৌরাস্তার মোড়ে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদের আয়োজনে বক্তব্য রাখেন বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুলতান আবিদ হাসান, বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় যুগ্ন আহ্বায়ক নাসরুল্লাহ, বরিশাল শাখা কমিটির জিদানসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা জনসাধারণের মানসম্মত ও সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড পদমর্যাদা প্রদান করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী আনুপাতিক হারে পদ সৃজন করে দ্রুত নিয়োগ ও অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালে স্থগিত নিয়োগ প্রক্রিয়া চালু করা। গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃষ্টি করে চাকুরিজীবিদে আনুপাতিক হারে পদন্নোতির নিয়ম বহালসহ ছয় দফা দাবি তুলে ধরেন তারা।

এসব দাবিসমূহ দ্রুত বাস্তবায়ন না হলে ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ