শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

আরিচা-কাজিরহাট নৌরুটে ৩৭ ঘন্টা পর ফেরি চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানিকগঞ্জ প্রতিনিধি

আরিচা-কাজিরহাট নৌরুটে ৩৭ ঘন্টা পর পরীক্ষা মুলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে। এতে যানবাহন শ্রমিকদের মাঝে কিছুটা স্বস্তি আসলেও আশংকা কাটেনি ফেরি কর্তৃপক্ষের। কারণ যমুনায় দ্রুতগতিতে পানি হ্রাস অব্যাহত রয়েছে। জেগে উঠছে নতুন ডুবোচর শুরু হয়ে যাচ্ছে নৌ চ্যানেল। ড্রেজিং কার্যক্রম জোরদারের আহবান জানিয়েছেন ফেরি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি'র আরিচা আঞ্চলিক কার্যালয় সুত্রে জানা গেছে, রোববার বেলা সোয়া ১১টা থেকে উক্ত নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এসময় পরিক্ষা মুলকভাবে ফেরি ধানসিড়ি মোট ১৩টি পণ্যবাহী ট্রাক বোঝাই করে আরিচা থেকে ছেড়ে কাজিরহাটের উদ্দেশ্য রওয়ানা দেয়। কাজিরহাট থেকে শাহ আলী নামের ফেরি যানবাহন বোঝাই করে আরিচা ঘাটের উদ্দেশ্যে আসে। এতে যদি কোন সমস্যা না হয় তাহলে ফেরি চলাচল অব্যাহত থাকবে বলে অফিস সুত্রে জানা গেছে। উক্ত নৌরুটের আরিচা ঘাটের কাছে যমুনা নদীর নাব্যতা সংকটের কারণে গত শুক্রবার রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকে।

বিআডব্লিউটিসির আরিচা ঘাটের মনেজার আবু আব্দুল্লাহ বলেন, রোববার বেলা সোয়া ১১টার দিকে দুটি ফেরি দিয়ে ৩৭ ঘন্টা বন্ধ থাকার পর উক্ত নৌরুটে পরীক্ষা মুলকভাবে ফেরি সার্ভিস চালু করা হয়। আর যদি কোন সমস্যা না হলে ফেরি চলাচল অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ