শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

শেরপুরে সড়কে শৃঙ্খলা ফেরাতে যৌথবাহিনীর অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুর প্রতিনিধি

সড়কে শৃঙ্খলা ফেরাতে শেরপুরে সেনাবাহিনী ও পুলিশের ট্রাফিক বিভাগের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার দিনব্যাপী শহরের খোয়ারপাড় শাপলা চত্বরসহ শহরের বিভিন্ন পয়েন্টে ওই অভিযান পরিচালিত হয়। এতে শহরের ব্যস্ততম মোড়গুলোতে শৃঙ্খলা ফিরে আসায় জনমনে স্বস্তি ফিরেছে।

জানা যায়, যৌথ অভিযানকালে শহরের বিভিন্ন সড়কগুলোতে ২৭০টি যানবাহনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এসময় ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় ২৩টি মামলা দায়ের করা হয়। এছাড়া গাড়ির রেজিস্ট্রেশন না থাকায় মোটরসাইকেল, অটোরিক্সা ও সিএনজিসহ মোট ৪০টি গাড়ি জব্দ করা হয়।

অভিযানকালে সেনাবাহিনীর ১৩ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসান হাফিজুল হক, সেনাবাহিনীর শেরপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর তাওসিফ বিন হাসান, ক্যাপ্টেন নাহিয়ান, শেরপুর ট্রাফিক বিভাগের পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোহাম্মদ সোহেল রহমান, ট্রাফিক পুলিশের পরিদর্শক মোয়াজ্জেম হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শেরপুর ট্রাফিক বিভাগের পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোহাম্মদ সোহেল রহমান বলেন, সেনাবাহিনীর সহযোগিতায় সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান পরিচালিত হচ্ছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ