শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

সোনাগাজীর চর ছান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেনী প্রতিনিধি 

ফেনীর মহিপালে ছাত্রহত্যার মামলায় বিজয় হাসান (২৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-৭। সোমবার (৪ নভেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় র‍্যাব-৭'র মিডিয়া উইং। সে উপজেলার চর ছান্দিয়া ইউনিয়নের আবদুল্লাহ আল মামুনের ছেলে এবং  ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

র‍্যাব-৭ জানায়, গত ৪ আগস্ট মহিপালে ছাত্র আন্দোলনের মিছিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গুলিতে চর ছান্দিয়া গ্রামের কলেজছাত্র মাহবুবুল হাসানসহ ৮জন নিহত হয়। মাহবুব হত্যা মামলায় আসামি ছাত্রলীগ নেতা বিজয়। গত মঙ্গলবার বিকেলে তাকে ফেনী থানায় হাস্তান্তর করা হয়েছে।

ফেনী মডেল থানার ওসি মর্ম শিংহ ত্রিপুরা বলেন, মাহবুবুল হাসান হত্যাসহ দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ