শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে ককটেল বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। মামলার প্রেক্ষিতে বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবর আলীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৫ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তার তিনজন হলেন, আওয়ামী লীগ নেতা বাবর আলী, হাকিম ও ইদ্রিস।

বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ শাহ্জাহান আলী বলেন, উপজেলার গোবরচাঁপা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার সকালে বেলাল হোসেন সৌখিন বাদী হয়ে একটি মামলা করেন। সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের এজাহার নামীয় ৪০ জন নেতাকর্মীসহ আরও অজ্ঞাত ৮০-১০০ জনকে আসামি করা হয়।

এর আগে গত সোমবার রাতে উপজেলার গোবরচাঁপা হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে দুটি মাইক্রোবাসে করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল নিক্ষেপ করে দৃর্বৃত্তরা। এ সময় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এছাড়া অবিস্ফোরিত ৬টি ককটেল উদ্ধার করা হয়। ঘটনার পরপর রাতেই প্রতিবাদ মিছিল বের করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ