শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

হেফাজতে ইসলাম বাংলাদেশের ঝালকাঠি জেলা কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলাম বাংলাদেশের ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে মাওলানা আব্দুর রহিম খান পীর সাহেব গালুয়াকে সভাপতি ও মুফতি নুরুল্লাহ আশ্রাফী পীর সাহেব তালগাছিয়াকে সাধারণ সম্পাদক ও মুফতি হানজালা ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। 

বুধবার (৬ নভেম্বর) গালুয়া এমদাদুল উলুম আশ্রাফিয়া মাদ্রাসা মিলনায়তনে জেলা কমিটির উপদেষ্টা মাওলানা আব্দুস সাত্তার খানের (শাহ সাহেব হুজুর) সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে এ কমিটি গঠন করা  হয়। 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল হালিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ সানাউল্লাহ মাহমুদী, হেফাজতে ইসলাম ঢাকা মহানগর নেতা মুফতি সানাউল্লাহ খান, মুফতি আবুল হাসান কাসেমী, মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী ও মাওলানা আল আমিন দোহারী প্রমুখ। 

১৫১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সিনিয়র সহ সভাপতি করা হয়েছে মাওলানা  আইয়ুব খান, সহ সভাপতি মাওলানা আব্দুল গাফফার খান ও সহ সভাপতি মুফতী আবুল হাসান কাসেমীকে। সাধারণ সম্পাদক পদে আছেন মুফতি হানজালা।  মাওলানা আব্দুল মাতিনকে করা হয়েছে অর্থ সম্পাদক। প্রচার সম্পাদক করা হয়েছে মাওলানা জাকারিয়া খানকে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ