শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

প্রশাসনকে হটিয়ে দিল ভূমিহীন বিক্ষুব্ধ জনতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

পর্যটন নগরীর সৌন্দর্য বর্ধনে কুয়াকাটা সৈকতের তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ চলমান। উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিনে বেড়িবাঁধের বাইরে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদকালে প্রশাসনকে হটিয়ে দিয়েছে স্থানীয় ভূমিহীন বিক্ষুব্ধ জনতারা। বুধবার দুপুরে সমুদ্র সৈকতের টুরিজম পার্কের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

এসময় স্থানীয় শতাধিক ভূমিহীন বাসিন্দারা ‘আগে পুনর্বাসন পরে উচ্ছেদ’ দাবি করে জড়ো হয়ে প্রশাসনের উপর লাঠিসোঠা নিয়ে তেড়ে এলে প্রশাসন উচ্ছেদ বন্ধ করতে বাধ্য হন। উচ্ছেদ অভিযানে ব্যবহৃত বুলডোজারের গ্লাস পিটিয়ে ভেঙে ফেলা হয় এবং চালককে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। পরে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। 

জানা গেছে, পটুয়াখালী জেলা প্রশাসনের নির্দেশে কলাপাড়া উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেন। এর আগে আইনি নোটিশ ও মাইকিং করে অবৈধ স্থাপনার সরিয়ে নিয়ে অন্য জায়গায় স্থানান্তরের জন্য বারবার অনুরোধ করা হলে অনেকে সরিয়ে নেয়নি।

স্থানীয় বাসিন্দা আউয়াল ফকির বলেন, আমাদের কয়েক শতাধিক পরিবারের মাথা গোঁজার মতো কোনো ঠাঁই নেই। বাধ্য হয়ে সরকারি জমিতে কোন মতে বসবাস করছি। এর আগে বাড়িঘর প্রশাসন ভেঙে দিয়েছে। কোথাও জমা জমি নেই বলেই আমরা এখানেই বসবাস করছি। আমাদের দাবি আগে ভূমিহীন পরিবারগুলোকে পুনর্বাসন করে পরে উচ্ছেদ করতে হবে।

এ ব্যাপারে কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম জানান, কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন দ্বিতীয় দিনের অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান চলাকালে পরিকল্পিতভাবে স্থানীয়রা সরকারি কাজে বাধা দেয়। লাঠি দিয়ে বুলডোজার পিটিয়ে গ্লাস ভেঙে ফেলে এবং চালককে মারধরের চেষ্টা করলে সে পুলিশের নিরাপত্তায় চলে আসে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ