বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কুয়াকাটায় ইয়াবাসহ কারবারি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

পর্যটন নগরী কুয়াকাটায় ১০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার গভীর রাতে পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা আরিফ নামে একজনকে গ্রেফতার করে মহিপুর থানা পুলিশ। তার পিতার নাম আ. রব হাওলাদার।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ২টার দিকে তার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে নিয়মিত ৫টি  মামলার আসামী ও ১টি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ছিলেন। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দারা অভিযোগ করে বলেন, পুলিশের হাতে গ্রেফতার আরিফসহ চিহ্নিত একটি গ্রুপ পর্যটন নগরী কুয়াকাটায় মাদক সাম্রাজ্যের ব্যাপক প্রভাব বিস্তার করেছে। দীর্ঘ বছর তারা মাদক ব্যবসা করে আসলেও কোনোভাবেই এই চক্রটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। একাধিকবার জেলহাজত থেকে মুক্তি পেলেই আবার পূর্বের মতো মাদক ব্যবসা পরিচালনা করে আসছে চক্রটি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, সে একাধিক মাদক মামলার আসামি, গোপন সংবাদে অভিযান পরিচালনা করে তার নিজ বসত বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যবসা ও মাদক সেবন নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ