শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

মাদারীপুরে নদীতে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে পালরদী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার তিন ঘন্টা পর আয়নাল আকন নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কালকিনি পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম শিকারমঙ্গল এলাকার মৃত গনি আকনের ছেলের মরদেহ উদ্ধার হয়।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃদ্ধ আয়নাল আকন (৭২) দীর্ঘ দিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তিনি কখনোই একা বাড়ির পাশের পালরদী নদীতে গোসল করতে যেতেন না। তবে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তিনি একাই বাড়ি থেকে নদীতে গোসল করতে যান। এ সময় পা পিছলে নদীর গভীর পানিতে ডুবে যান তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধারে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে মাদারীপুর হতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে প্রায় এক ঘন্টা চেষ্টা করে সকাল ১১টার দিকে আয়নাল আকনের মরদেহ উদ্ধার করে। পরে পারিবারিকভাবে তাকে দাফন করা হয়।

এ ব্যাপারে নিহতের ছেলে জয়নাল আকন জানান, পালরদী নদীতে গোসল করতে গিয়ে আমার বাবা নিহত হয়েছে। আমার দাদাও একইভাবে পানিতে পড়ে মারা গিয়েছিলেন। আমার বাবা অনেক দিন যাবত অসুস্থ ছিলেন।

কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার খোকন জমাদার বলেন, পানিতে ডুবে একজন বৃদ্ধ নিখোঁজের খবর পেয়ে মাদারীপুর হতে ডুবুরি দল নিয়ে আসি। পরে এক ঘন্টার কম সময়ে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করতে সক্ষম হই। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ