রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ভোলায় মাদ্রাসার সাবেক প্রভাষকসহ বিএনপি নেতাকে কুপিয়ে জখম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

হাসনাইন আহমেদ হাওলাদার (ভোলা জেলা প্রতিনিধি)

ভোলার চরফ্যাশনে আলিয়া মাদ্রাসার সাবেক প্রভাষক ও বিএনপির দুই নেতাকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা।
রবিবার (১৭ আগস্ট) বেলা দেড়টার দিকে উপজেলার দক্ষিণ আইচা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন—দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সভাপতি, চরমানিকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আলিয়া মাদ্রাসার সাবেক প্রভাষক মো. রেজাউল করিম খন্দকার (৪৮) এবং একই থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবু তাহের মাস্টার (৪০)।

অভিযুক্ত হামলাকারী আবুল হোসেন (৪০) চরমানিকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

আহত আবু তাহের মাস্টার জানান, তারা দুজন রেজাউল করিমের বাড়ি থেকে বের হয়ে জোহরের নামাজের জন্য মসজিদে যাচ্ছিলেন। পথে বাসস্ট্যান্ড মোড়ে ওঁত পেতে থাকা আবুল হোসেন ধারালো অস্ত্র দিয়ে রেজাউল করিমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাকে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে একটি ডায়াগনস্টিক সেন্টারে এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

চিকিৎসক ডা. নিঝুম নাহিয়া জানান, রেজাউল করিমের শরীরে সাতটি গুরুতর ক্ষত রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আবু তাহেরের শরীরেও আঘাত রয়েছে।

চরফ্যাশন উপজেলা বিএনপি ও যুবদল এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত অপরাধীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

এদিকে, ঘটনার পর থেকেই অভিযুক্ত আবুল হোসেন পলাতক রয়েছে।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুঁইয়া বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ