বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

চট্টগ্রামে চোর সন্দেহে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, দুইজন আহত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ‘চোর’ সন্দেহে মো. রিহান মহিন (১৫) নামে এক সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনায় আরও দুইজন কিশোর আহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের চেইঙ্গার ব্রিজে এ নৃশংস ঘটনা ঘটে।

নিহত মহিন স্থানীয় কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাগর আলী তালুকদারের ছেলে। পুলিশ জানিয়েছে, মহিন তার তিন বন্ধু নিয়ে বৃহস্পতিবার চট্টগ্রাম শহরে বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার ভোরে বাড়ি ফেরার সময় ৮-১০ জনের একটি দুষ্কৃতকারী দল তাদের চোর সন্দেহে ধাওয়া দেয়।

তিন কিশোর একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নিলেও হামলাকারীরা তাদের ধরে চেইঙ্গার ব্রিজের র‌্যালিংয়ে বেঁধে পিটতে থাকে। এতে মহিন ঘটনাস্থলেই মারা যান। আহত দুইজন—মুহাম্মদ মানিক (১৯) ও মুহাম্মদ রাহাত (১৬)—কে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

পুলিশ ও স্বজনরা অভিযোগ করেছেন, কিশোররা রাতে শহর থেকে ফেরার সময় অযথা চোর হিসেবে অভিযুক্ত হয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। ফটিকছড়ি থানার ওসি নূর আহমদ বলেন, ঘটনার পেছনের প্রকৃত কারণ ও কোনো পূর্বশত্রুতা ছিল কি না তদন্ত শেষে জানা যাবে। এ ঘটনায় নোমান ও আজাদ নামে দুইজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ