বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

কারী আব্দুল খালিক আসআদী অসুস্থ হয়ে হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বর্ষীয়ান আলেমে দীন, রাজধানীর শীর্ষ দীনি প্রতিষ্ঠান জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের প্রতিষ্ঠাতা কারী আব্দুল খালিদ আসআদী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

কারী আব্দুল খালিক আসআদীর ছেলে মাওলানা ওয়ালী উল্লাহ আরমান ফেসবুকে এক পোস্টে লেখেন- আমাদের মুহতারাম আব্বা কারী আব্দুল খালিক আসআদী (হা.ফি.)-কে গুরুতর অসুস্থ অবস্থায় আজ (রোববার) বিকেলে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার বয়স ৯০ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগলেও আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার রহমতে এখনো রাজধানী মিরপুরের ঐতিহ্যবাহী দীনী মারকায জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে সকালে দরস দান করেন। তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।

কারী আব্দুল খালিক আসআদী বরেণ্য আকাবিরের সান্নিধ্যপ্রাপ্ত। মিরপুরের জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয় তাঁকে। শাইখুল ইসলাম হজরত মাওলানা হোসাইন আহমদ মাদানী রহ.-এর জন্য নিবেদিতপ্রাণ এই প্রবীণ আলেম দারুল উলুম দেওবন্দে বিশেষভাবে মূল্যায়িত হয়ে থাকেন। দীর্ঘদিন যাবত দেওবন্দে কেউ পড়তে গেলে বাংলাদেশ থেকে কারী আব্দুল খালিক আসআদীর সত্যায়ন নিয়ে যেতে হয়। এর আগে মাওলানা কাজী মুতাসিম বিল্লাহ রহ. এবং মাওলানা নূর হোসাইন কাসেমী রহ.-এর সত্যায়নও মূল্যায়ন করা হতো।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ