বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

ফের চালু হচ্ছে ইবনে শাইখুল হাদিসের লাইভ অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দীর্ঘ বিরতির পর আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছেন আলোচিত ইসলামি চিন্তাবিদ ও প্রভাবশালী রাজনীতিক মাওলানা মুহাম্মদ মামুনুল হক (ইবনে শাইখুল হাদিস)।

প্রতি মঙ্গলবার রাত সাড়ে নয়টায় মাওলানা মামুনুল হকের অফিসিয়াল ফেসবুক পেজ হোলি উম্মাহ অফিসিয়াল পেইজ ও হলি উম্মাহ ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচারিত হবে তার জনপ্রিয় অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’।

প্রসঙ্গত, চার বছর আগে তিনি নিয়মিতভাবে এই অনুষ্ঠান পরিচালনা করতেন। তবে গত তিন বছর সরকারের রোষানলে পড়ে কারাভোগ করায় অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়। মুক্তির পর তিনি পুনরায় এটি শুরু করার ঘোষণা দিয়েছেন।

মাওলানা মামুনুল হক বলেন, ‘আল্লাহর রহমতে আবারও ‘আপনার জিজ্ঞাসা’ শুরু করতে যাচ্ছি। দীর্ঘদিন ধরে আপনাদের সঙ্গে সরাসরি আলাপের সুযোগ ছিল না। ইনশাআল্লাহ, ধর্ম, সমাজ, রাষ্ট্র ও সমসাময়িক নানা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো।’

আয়োজক সূত্র জানায়, দর্শকরা মাওলানা মামুনুল হকের অফিসিয়াল পেজে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্ন করার সুযোগ পাবেন। তরুণ সমাজের জিজ্ঞাসা, ধর্মীয় অনুশাসন এবং সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে এ আয়োজন সাজানো হবে।

মাওলানা মামুনুল হকের অফিসিয়াল ফেসবুক পেজ: fb.com/HolyUmmahOfficial ইউটিউব চ্যানেল: https://youtube.com/@holyummahofficial

Holy Ummah

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ