শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮


চট্টগ্রামের জামেয়া দারুল মাআরিফের দুই ছাত্র নিখোঁজ, সন্ধানে সহায়তার আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামেয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়ার সানুভিয়া তৃতীয় বর্ষের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গত ৭ আগস্ট রাতে ছাত্রাবাস থেকে বের হওয়ার পর তাদের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন—জামেয়ার মুহাদ্দিস শাইখ আবু মুহাম্মদ আমীনুল্লাহর ১৮ বছর বয়সী ছেলে আহমাদ বিন আমীনুল্লাহ এবং তার সহপাঠী মুহাম্মদ হামিদুল্লাহ।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, গত ৭ আগস্ট রাতে ছাত্রাবাসে খাবার খাওয়ার পর বাইরে যাওয়ার কথা বলে বের হন আহমাদ বিন আমীনুল্লাহ। এরপর তিনি আর ছাত্রাবাসে ফিরে আসেননি। একই সময়ে তার সহপাঠী মুহাম্মদ হামিদুল্লাহরও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধানে তাদের পরিবার, সহপাঠী ও সংশ্লিষ্টরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তাদের সন্ধানে সহযোগিতা করতে সবার প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

কোনো হৃদয়বান ব্যক্তি নিখোঁজ দুই শিক্ষার্থীর বিষয়ে কোনো তথ্য পেলে বা তাদের সন্ধান পেলে দ্রুত নিম্নোক্ত নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে—

যোগাযোগ: ০১৮২৫২৪২১২১; ০১৮৭৮২৭৮০৫৫; ০১৬১৯০৫৫০৯৭

নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধানে সবার সহযোগিতা কামনা করেছে মাদরাসা কর্তৃপক্ষ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ