মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হিফজ সমাপন করায় ৯ জনের মাথায় উঠল পাগড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সদরের কায়েদাবাদ হাফিজুর রহমান তাহ্ফিজুল কুরআন মাদরাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দুই দিনব্যাপী দোয়া মাহফিল ও পাগড়ি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিশেষ আয়োজনে মাদরাসার হিফজ সমাপনীর ৯ জন ছাত্রদের পাগড়ি দেওয়া হয়।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মাহফিলের শেষ দিনে প্রধান অতিথি ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, মুফতি ও মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা শাহ মুহাম্মদ নুরুল হক খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. নুরুল আমিন (আলম)।

কাঠালিয়া বন্দর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মিজানুর রহমান, মাদরাসার প্রধান হাফেজ মুহাম্মদ আব্দুল কাদের বক্তব্য দেন। 

মাদরাসার নূরানী ছাত্রদের হস্তলিপি প্রদর্শনী ছিল, যা অতিথি ও অভিভাবকদের প্রশংসা অর্জন করে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ