গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও গ্রন্থ সম্মাননা দেবে তরুণ লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম। সংগঠনটি ‘লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা ২০২৫’ প্রদানের জন্য ফোরাম সদস্যদের কাছে বই আহ্বান করছে।
নিয়মাবলি
# ২০২৪-২৫ সালে প্রকাশিত গল্প, উপন্যাস, ভ্রমণকাহিনি, ছড়া, কবিতা, কিশোর কবিতা, প্রবন্ধ, আলোচনা, গবেষণা, জীবনী, ইতিহাস, অনুবাদ, সংকলন, শিশুসাহিত্য ও কুরআন-হাদিসের যেকোনো বই প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে।
# শুধু বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সদস্যরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রতিযোগিতার বাইরে থাকবেন।
# একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি বিষয়ে বই জমা দিতে পারবেন।
# আগামী ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে নিচের ঠিকানায় প্রতি বিষয়ের জন্য দুই কপি বই ডাকযোগে, কুরিয়ারে অথবা সরাসরি জমা দিতে হবে। কোনো এন্ট্রি ফি জমা দিতে হবà§