বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ক্ষমতাসীন দল ছেড়ে বিরোধী দলে সিধু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sidhu_rahulআওয়ার ইসলাম: ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন সাবেক ক্রিকেটার নভোজ্যোৎ সিং সিধু। ৫৮ বছর বয়সী সিধু গত বছরের সেপ্টেম্বরে বিজেপি থেকে পদত্যাগ করেন। তারপর একটি নতুন দল গঠন করেন। দলটির নাম আওয়াজ-ই পাঞ্জাব।

এনডিটিভির এক প্রতিবেদন বলা হয়, পাঞ্জাবের নির্বাচনে আগ মুহূর্তে সিধু কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে দলটিতে যোগ দেন। রোববার সিধু রাহুল গান্ধীর সঙ্গে চলতি সপ্তাহে চতুর্থবারের মতো বৈঠক করেন।

কংগ্রেসের মুখপাত্র রনদ্বীপ সিং এক টুইটবার্তায় জানান, 'কংগ্রেস নভোজ্যোৎ সিং সিধুকে স্বাগত জানাচ্ছে এবং দলটির পতাকাতলে আসায় তাকে দলের সহসভাপতি রাহুল গান্ধী ধন্যবাদ দিয়েছেন।'

পাঞ্জাবে আগামী ৪ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এখানে সিধুর স্ত্রী নভোজ্যোৎ কৌর প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। তিনি ক্ষমতাসীন বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ