শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মাদরাসা বন্ধ করলো পাকিস্তান সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pakistanআওয়ার ইসলাম : পাকিস্তানের খায়বার পাখতুন অঞ্চলের চারসাদহ জেলার একটি মাদরাসা বন্ধ করে দিয়েছে সরকার। মাদরাসায় সন্দেহভাজন কর্মকাণ্ড হওয়া এবং তাতে মাদরাসা কর্তৃপক্ষের জড়িত থাকার অভিযোগে মাদরাসাটি বন্ধ করে দেয়া হয়েছে।

মাদরাসাটি জমিয়তে উলামায়ে ইসলাম (ফজলুর রহমান) কর্তৃক পরিচালিত হতো।

চারসাদহ জেলার পুলিশ সুপার সুহাইল খালেদ বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, চারসাদহ জেলার গ্রামাঞ্চলের একটি মাদরাসা সরকার বিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায় বন্ধ করে দেয়া হয়েছে।

পুলিশ সুপার জানান, অত্র মাদরাসায় দুবার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে দেয়াল লিখন হয় এবং দুবারই সেখান থেকে সন্দেহভাজন গ্রেফতার হয়। তাছাড়া মাদরাসার লাইসেন্সের মেয়াদও শেষ হয়ে গেছে বলে তিনি দাবি করেন।

তবে মাদরাসার পরিচালক জমিয়তে উলামায়ে ইসলাম (ফজলুর রহমান) এর জেলা প্রধান মুফতি গওহর আলি শাহ অভিযোগ অস্বীকার করে বলেন, সরকার কোনো তথ্য প্রমাণ ছাড়াই মাদরাসার বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছে। আমরা দলীয় ও আইনিভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

স্থানীয় জনগণের দাবি, মাদরাসাটি প্রায় ২০ বছর পূর্বে প্রতিষ্ঠিত এবং সেখানে চার শতাধিক শিক্ষার্থী পড়ালেখা করতো। মাদরাসা বন্ধ হওয়ার পর শিক্ষার্থীগণ নিজ নিজ বাড়িতে ফিরে গেছে।

সূত্র : বিবিসি উর্দু

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ