শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

তালেবানকে বৈধতা দিতে চায় রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

markin_sena2আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো বাহিনীর কমান্ডার অভিযোগ করেছেন, রাশিয়া ‘প্রকাশ্যে তালেবানকে বৈধতা দিয়ে’ আফগানিস্তানে মার্কিন ভূমিকাকে অস্বীকার করার চেষ্টা করছে। জেনারেল জন নিকোলসন বৃহস্পতিবার মার্কিন সিনেটের আর্মড সার্ভিস কমিটিতে দেয়া এক বক্তব্যে এ অভিযোগ করেন।

তিনি বলেন, আফগানিস্তানে রাশিয়ার নাক গলানোর বিষয়টি চলতি বছর আমেরিকার জন্য আরো বেশি কঠিন পরিস্থিতি সৃষ্টি করেছে।

এই মার্কিন জেনারেল বলেন, রুশ সরকার সম্প্রতি আফগানিস্তানের ভবিষ্যত নিয়ে  আলোচনার জন্য তালেবানকে মস্কোয় আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু সেখানে আফগান সরকারের কোনো প্রতিনিধিকে ডাকা হয়নি।  এ থেকে বোঝা যায়, মস্কো তালেবানকে আফগানিস্তানের একমাত্র বৈধ প্রতিনিধি বলে মনে করছে।

জেনারেল নিকোলসন আফগান সেনাবাহিনীকে ‘যথাযথ প্রশিক্ষণ’ দেয়ার জন্য আফগানিস্তানে আরো কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েনের জন্য সিনেট কমিটির কাছে দাবি জানান।

আমেরিকার পক্ষ থেকে এর আগে এ ধরনের অভিযোগের জবাব দিয়েছে রাশিয়া। মস্কো তালেবানকে কোনো ধরনের সহায়তা দিতে অস্বীকৃতি জানিয়ে বলেছে, এই জঙ্গি গোষ্ঠীকে আলোচনার টেবিলে আনার জন্য এটির সঙ্গে যোগাযোগ কমিয়ে দিয়েছে রাশিয়া।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ