মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

'এমন পরিস্থিতিতে আছি যা খুলে বলতেও পারি না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nurul-islam-nahidপ্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‌'আমরা এমন এক পরিস্থিতির মধ্যে আছি যা খুলে বলতেও পারি না, অবার সহ্য করতেও পারি না। সত্যিকার অর্থে মূলবোধ সম্পন্ন শিক্ষক দরকার।'

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের সঙ্গে দুর্নীতি দমন কমিশন-দুদকের 'দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন' কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

মানববন্ধনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, 'প্রশ্নপত্র ফাঁসের ঘটনা গত তিন বছর প্রায় বন্ধ হয়েছিল। তিন বছর আগে বিজি প্রেসে কিছু দুর্নীতিবাজ লোকজন ছিল, তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। তারা অনেকেই জেলে আর অনেকেরই চাকরি চলে গেছে।'

তার দাবি, 'এরপর দু'বছর ভালো ছিল। এবার আবারও এ ধরনের (প্রশ্ন ফাঁস) অভিযোগ উঠেছে। আমরা যখন বিভিন্ন জেলায় প্রশ্নপত্র পাঠালাম তখনও হয়নি। শেষ রাত থেকে বা ভোর রাত থেকে এ ধরনের প্রশ্ন আসে।'

শিক্ষামন্ত্রী আরও বলেন, 'আমরা মনে করি শিক্ষকদের হাতে প্রশ্ন তুলে দিলে আমরা নিরাপদ। তাহলে কে প্রশ্ন ফাঁস করছে? আমরা এমন এক পরিস্থিতির মধ্যে আছি যা খুলে বলতেও পারি না, অবার সহ্য করতেও পারি না। সত্যিকার অর্থে মূলবোধ সম্পন্ন শিক্ষক দরকার।'

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ