বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

সন্ধ্যায় ভিডিও কনফারেন্সে কথা বলবেন হাসিনা-মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে  বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির কথা বলবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো কার্যসূচিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে জানানো হয়, বাসভবন গণভবনে বসে প্রধানমন্ত্রী এই ভিডিও কনফারেন্স করবেন সন্ধ্যা ছয়টায়।

ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রীর ভারত সফরে যেসব বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে সেগুলোর বিষয়ে অগ্রগতি এবং তিস্তার পানিবণ্টন চুক্তি প্রসঙ্গও প্রাধান্য পেতে পারে।

গত ৭ এপ্রিল চার দিনের সফরে ভারত যান প্রধানমন্ত্রী। সফরে মোট ৩৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয় বলে দেশে ফিরে জানিয়েছেন শেষ হাসিনা। এর মধ্যে চুক্তি ১১টি এবং বাকি ২৪টি সমঝোতা স্মারক। এসব চুক্তিতে আর্থিক বিষয়াবলী আছে মোট ৪০ হাজার কোটি টাকার।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ