বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

জাতিসংঘের শান্তি মিশনে নিহত ৩ বাংলাদেশিকে সম্মাননা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত ৩ বাংলাদেশিকে মরণোত্তর সম্মাননা জানিয়েছে জাতিসংঘ। স্থানীয় সময় বুধবার জাতিসংঘ সদরদপ্তরে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ‘দ্যাগ হ্যামারশোল্ড মেডেল’ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ৩ বাংলাদেশিসহ বিশ্বের ৪৩টি দেশের ১১৭ জন নিহত শান্তিরক্ষীকে সম্মাননা জানিয়েছেন জাতিসংঘ।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে কর্তব্যরত আত্মোৎসর্গকারী শান্তিরক্ষীকর্মীকে সর্বোচ্চ ত্যাগের জন্য এ সম্মান প্রদান করল জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ বাংলাদেশসহ ৪৩টি দেশের স্থায়ী প্রতিনিধির হাতে এই মেডেল তুলে দেন।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের মালি মিশনে কর্তব্যরত অবস্থায় ২০১৬ সালের ১৩ অক্টোবর নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মো: আবুল বাসার এবং একই মিশনে কর্তব্যরত বাংলাদেশ পুলিশের কনস্টেবল মোতাহের হোসেন ও মো: সামিদুল ইসলাম নিহত হন ২০১৬ সালের ১৫ মে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ