বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

মিসরে নিষিদ্ধ করা হলো আল-জাজিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্ববিখ্যাত সংবাদ মাধ্যম আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক নিষিদ্ধ ঘোষনা করেছে মিসর

বুধবার (২৪ মে) মিসরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা ও নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সন্ত্রাসবাদে সমর্থন দেওয়ার অভিযোগে মিসরে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার মূল ওয়েবসাইটসহ ২১টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে দেশটির সরকার ।

অবশ্য, মিসর সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এর আগে বুধবার সকালের দিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও আল-জাজিরাসহ কিছু ওয়েবসাইট বন্ধ করে দেয়।

একজন জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে বুধবার মেনার প্রতিবেদনে বলা হয়, কাতারসহ বিদেশি অর্থায়নে পরিচালিত মিসরকেন্দ্রিক কয়েকটি ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে।
মেনা জানায়, ‘সন্ত্রাসবাদ ও উগ্রপন্থার সমর্থন এবং মিথ্যা সংবাদ প্রচারের কারণে ২১টি ওয়েবসাইট ব্লক করা হয়েছে।’ এই ওয়েবসাইটগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও মেনাকে জানায় ওই নিরাপত্তা সূত্র।

রয়টার্স কর্তৃপক্ষ জানায়, খবরটি খতিয়ে দেখার জন্য নিজস্ব উদ্যোগে আল জাজিরাসহ পাঁচটি ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছেন।

দু্ইজন নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেন, মিশরে ‍নিষিদ্ধ ঘোষিত সংগঠন মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় কিংবা কাতারের অর্থায়নে পরিচালিত হওয়ার কারণে ওয়েবসাইটগুলো বন্ধ করা হয়। এর আগেও কাতারের বিরুদ্ধে ব্রাদারহুডকে সমর্থন দেওয়ার অভিযোগ তুলেছিল মিসর।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ