রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

২য় বর্ষে আওয়ার ইসলাম; বর্ষপূতির নানা উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু : অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম ১ বছর পূর্তিও খুব কাছাকাছি অবস্থান করছে। দিন কয়েক পর’ই ২য় বর্ষে পদার্পন করবে পোর্টালটি। গত বছর দেশব্যাপী বৃক্ষরূপণ কর্মসূচির মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে আওয়ার ইসলাম

৮ জুন বুধবার শাহবাগের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে শুভ সূচনা করে আওয়ার ইসলাম।

বছরান্তে আওয়ার ইসলামের লেখক পাঠক শুভাকাঙ্ক্ষি, বিজ্ঞাপনদাতা, পরামর্শদাতা সবার প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব। আওয়ার ইসলামের সকল কর্মীবন্ধু, সাংবাদিক ও প্রতিনিধিদের প্রতিও তিনি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি মহান আল্লাহর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মানুষের কল্যাণের সাংবাদিকতায় বিশ্বাস করে আওয়ার ইসলাম। সত্য সুন্দর ও মানবতায় জন্য আমরা নিবেদিত। আমরা কাজ করতে চাই! কাজের সুযোগ চাই। সবার সহযোগিতা চাই।

বর্ষপূতির উদ্যোগ

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের প্রথম বর্ষপূতি অনুষ্ঠিত হবে ১০ জুন শনিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে। সকাল ১০ টায় শুরু হওয়া বর্ষপূতি অনুষ্ঠানে থাকবে নানা বর্নাঢ্য আয়োজন।

বর্ষপূতি বাস্তবায়ন কমিটির আহবায়ক আওয়ার ইসলামের প্রধান সম্পাদক মুহাম্মদ আমিমুল ইহসান বলেন, দেশের সকল মতপথের দল-মতের মানুষের সম্মিলনী হবে আমাদের বর্ষপূতি অনুষ্ঠান। আলেম, ইসলামিক স্কলার ও পাঠক, সূধী, কবি লেখক সাংবাদিক, রাজনৈতিক, ব্যবসায়িক শিল্পি-সাহিত্যিকদের উপস্থিতিতে উদযাপিত হবে দিনটি।

অনুষ্ঠান পরিকল্পণাকারী আওয়ার ইসলাম সহ-সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ জানিয়েছেন, কর্মসূচিতে থাকবে-অতিথি বরণ, স্বগত বক্তব্য, শুভেচ্ছা বিনিময়, আওয়ার ইসলাম এ্যাওয়ার্ড, অনলাইন সাংবাদিকতা : নৈতিক ও সামাজিক দায়বদ্ধতা- শীর্ষক আলোচনা ইত্যাদি।

বর্ষপূতি উপলক্ষে প্রকাশিত হচ্ছে- সত্যের পথে তথ্যের সাথে এক বছর-স্লোগান প্রতিপাদ্য করে আওয়ার ইসলামের বিশেষ সংখ্যা (বুলেটিন)। লিখবেন গুণীজনেরা। মতামত দিবেন সুশীল, বুদ্ধিজীবি ও প্রাজ্ঞ মানুষেরা। নান্দনিক বুলেটিন উপলক্ষে বিজ্ঞাপন বা বর্ষপূর্তি আয়োজনে স্পন্সরের মাধ্যমে সহযোগী হতে আমাদের।

অনুষ্ঠানে সবার প্রাণবন্ত উপস্থিতি কামনা করেছেন নির্বাহী সম্পাদক রোকন রাইয়ান

বৃক্ষরোপণে শুভযাত্রা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ