মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

আওয়ামী লীগের সংসদ সদস্য গোলাম মোস্তফার ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে  সিএমএইচে চিকিৎসাধিন অবস্থায় মারা যান তিনি।

গত ১৮ নভেম্বর ব্যক্তিগত গাড়িতে করে তার বাবাসহ চার জন ঢাকা থেকে সুন্দরগঞ্জে ফিরছিলেন। বিকালে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় পৌঁছিলে নতুন পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় এমপির গাড়ি উল্টে যায়। এতে গুরুতর আহত হন তিনি।

দুর্ঘটনার পরপরই গোলাম মোস্তফাসহ আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে অ্যাম্বুলেন্সে করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় প্রথমে নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়।

জানা যায়, এমপি গোলাম মোস্তফা মাথায় আঘাত পেয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক ছিলো।

গত বছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার সাহাবাজ গ্রামের নিজ বাড়িতে গাইবান্ধা-১ আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন আততায়ীর হাতে নিহত হওয়ার পর আসনটি শূন্য হয়। পরে উপ-নির্বাচনের মাধ্যমে এমপি হন গোলাম মোস্তফা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ