মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

প্রধান বক্তা নিজেই দান করলেন ৫০ হাজার টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাবনা: দেশের প্রায় প্রতিটি অঞ্চলে শীতকালে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। আর এসব মাহফিলের ব্যয় নির্বাহের জন্য কালেকশন করা হয়। মাহফিলে আসা শ্রোতারা নিজের সামর্থ অনুযায়ী দান করেন। তবে অনেক ব্যতিক্রমও ঘটে।

গতকাল পাবনার চাটমোহরে ইসলামী সম্মেলনে কালেকশনের সময় প্রধান বক্তা নিজেই দান করলেন ৫০ হাজার টাকা। তিনি মওলানা মুহাম্মদ তোফাজ্জল হোসেন ভৈরবী।

জানা যায়, ইসলামি ওই  জালছায় হাজার হাজার মুসুল্লীর উপস্থিতি ও আয়োজকদের আয়োজনে মুগ্ধ হয়ে মাহফিলের প্রধান বক্তা আলহাজ্ব মওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী নিজেই মাদরাসার উন্নতিকল্পে ৫০ হাজার টাকা দান করেন।

ব্যতিক্রমধর্মী এই ঘটনা ঘটে মঙ্গলবার দিবাগত রাতে পাবনার চাটমোহর উপজেলার ছোট গুয়াখড়া, চিরইল, সাড়োরা, ইচাখালী সম্মিলিত হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ মাহফিলে।

মাহফিলের প্রধান বক্তা হিসেবে সেখানে উপস্থিত হয়ে ওয়াজ শেষে মওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী ঐ প্রতিষ্ঠানে উপরোক্ত টাকা দান করেন।

মাহফিলে মাদরাসার ৩ ছাত্রকে পাগড়ি প্রদান করা হয়। প্রধান বক্তার এমন দৃষ্টান্তমূলক উদ্যোগ উপস্থিত মুসল্লী ও চাটমোহরবাসীর কাছে ব্যাপক প্রশংসিত হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ