মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

নারায়ণগঞ্জে ছয়দিন ধরে মাদরাসা শিক্ষার্থী দুই ভাই নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ি এলাকা থেকে দুই ভাই গত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে।নিখোঁজ দুজনেই মাদরাসার ছাত্র। গত শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুর থেকে নিখোঁজ হয় তারা।

এ ঘটনায় মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে নিখোঁজ দুই ভাইয়ের বাবা মতিউর রহমান বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিখোঁজ দুই ভাইয়ের নাম শাহআলম (১৪) ও সাজু (১২)।তাদের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারি থানার দিঘলটারী গ্রামে।

নিখোঁজ দুই ভাইয়ের বাবা মতিউর রহমান জানান, শাহআলম (১৪) ও সাজু (১২) দুজনেই সোনারগাঁওয়ের কাঁচপুর কুতুবপুর মঞ্জুরখোলা হাফিজিয়া মাদ্রাসায় পড়াশুনা করতো।

শাহ আলম গত শুক্রবার দুপুরের খাবার খেতে মাদ্রাসা থেকে এক ঘন্টার ছুটি নিয়ে বাসায় আসে।পরে ৩টার দিকে ছোট ভাই সাজুকে সঙ্গে নিয়ে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

পাঁচ দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাদের কোনও সন্ধান না পেয়ে গতকাল  মঙ্গলবার দুপুরে সোনারগাঁও থানায় তিনি তার দুই ছেলের সন্ধান চেয়ে একটি সাধারণ ডায়েরি করেন।

ওসি মোরশেদ আলম বলেন,দুই ভাই নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ছবি দিয়ে ইমেইল ও ওয়্যারল্যাস বার্তা পাঠানো হয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ