মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ

গাজীপুরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  গাজীপুরের আশুলিয়াতে যাত্রীবাহী বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন আশুলিয়ার ফিরোজা গার্মেন্টেস লিমিটেডের পিয়ন রুবেল গাজী (২৯) ও বগুড়া সোনাতলা এলাকার হাসান আলী।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কে নরসিংহপুরে এ দুর্ঘটনা ঘটে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি বলেন, রাতে বন্ধু হাসানের মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন রুবেল গাজী। মোটরসাইকেলটি নরসিংহপুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে আসা দ্রুতগতির একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, এ সময় পথচারীরা উদ্ধার করে তাদের স্থানীয় নারী ও শিশু কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত দু্জনকে মৃত ঘোষণা করেন। ঘাতক বাস ও চালককে এখনও আটক করা যায়নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ