মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর

মাদক সেবনে লিপ্ত পুলিশ; বাধা দেয়ায় স্ত্রীকে পিটুনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদক সেবনকারীদের জম পুলিশই অভিযুক্ত হলেন মাদক সেবনের দায়ে। এমনকি মাদক সেবনে বাধা দেয়ায় স্ত্রীকেও মাধর করেছেন মদকসেবী পুলিশ।

মাদকসেবী পুলিশ স্বামীর মারধরে গুরুতর আহত স্ত্রী রাজিয়া সুলতানা নিলাকে ভর্তি করতে হয়েছে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে।

বুধবার দুপুরে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বদরুদ্দোজা মাহমুদ।

হাসপাতালে চিকিৎসাধীন রাজিয়া সুলতানা নিলা অভিযোগ করে বলেন,  ৯ মাস আগে তার স্বামী ঢাকা জেলা (উত্তর) ডিবিতে বদলি হয়ে আসার থেকে ৫ বার তার ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। প্রতিবারই মাদক সেবনে বাধা দেয়ার কারণেই তাকে মারধর করা হয়েছে। এছাড়া সে মাদক ব্যবসার সাথেও যুক্ত বলে তিনি জানান।

নিলা জানান, তাদের বিয়ের বয়স ৪ বছর। কিন্তু তাদের সংসারে কোন সন্তান নেই। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে গত ৫ মাস পূর্বে তিনি ঢাকা জেলা পুলিশ সুপারের নিকট স্বামী এসআই বদরুদ্দোজা মাহমুদ  বিরুদ্ধে অভিযোগ দেন।

তখন তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং তার বিরুদ্ধে মামলা করার পরামর্শ দিলেও সংসারের কথা চিন্তা করে তখন তিনি মামলা করেননি। তিন মাস বরখাস্ত থাকার পর তাকে ডিবি থেকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়। কিন্তু এখনও সে সেখানে যোগদান করেনি।

ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, বদরুদ্দোজা খুব বেপরোয়া প্রকৃতির লোক। স্ত্রীকে প্রায়ই মারধর করতেন। ইতিমধ্যে বিভিন্ন অভিযোগে তাকে ডিবি থেকে বদলী করা হয়েছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদুজ্জামান ভূঁইয়া জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। হাসপাতালে চিকিৎসাধীন রাজিয়া সুলতানা নিলার বক্তব্য নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানিয়েছেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ