বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

মসজিদে নববির ইমাম শায়খ আব্দুল কাদিরের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: মসজিদে নববির ইমাম প্রখ্যাত মুফাসসির শায়খ আব্দুল কারিদ শাইবা আলম-হামদ (১০০) গত সোমবার (২৭ মে) সৌদি আরবের রাজধানী রিয়াদে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গত (২৮ মে) মঙ্গলবার আসরের নামাজের পর মরহুমের জানাজা শেষে রিয়াদের উত্তরে অবস্থিত কবরস্থানে তাকে দাফন করা হয়।

মসজিদে নববির এ শতবর্ষী ইমাম ১৯২১ সালে মিসরে জন্ম গ্রহণ করেন। মিসরের বিশ্ববিখ্যাত জামে আল-আজহারে ইসলামি শরিয়া অনুষদে লেখাপড়া করেন। পরে মিসরেই ১০ বছর ইসলামি শরিয়া বিষয়ের ওপর শিক্ষকতা করেন। শায়খ আব্দুল কাদির শাইবা আল-হামদ সৌদি আরবের মাহাদ বুরাদাহ আল-ইলমিতে শিক্ষক হিসেবে নিয়োগ পেলে তিনি মিসর থেকে সৌদিতে চলে আসেন এবং রিয়াদে আরবি ভাষা ও শরিয়া কলেজে শিক্ষকতা শুরু করেন।

রিয়াদের আরবি ভাষা ও শরিয়া কলেজে শিক্ষকতা করাকালীন সময়ে তিনি মসজিদে নববির ইমাম হিসেবে নিযুক্ত হন। ১৯৮৬ ও ১৯৮৮ সালের রমজানে তিনি মসজিদে নববিতে তাহাজ্জুদ নামাজের ইমামতি করেন। আল্লামা আল-হামদ দীর্ঘ ১৪ বছর ধরে মসজিদে নববিতে কুরআনের তাফসিরের ওপর বিশেষ দরস প্রদান করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ