মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সহকারী প্রক্টরের পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সহকারী প্রক্টর হুমায়ুন কবির পদত্যাগ করেছেন।

আজ (২১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরের কয়েকটি স্থানে ‘উপাচার্য সমর্থিত দুর্বৃত্তদের’ হামলায় ৩০ শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত তিন সাংবাদিক আহত হওয়ার অভিযোগ করেন আন্দোলনকারীরা।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সহকারী প্রক্টর মো. হুমায়ুন কবির বিকেলে প্রক্টরের কাছে পদত্যাগপত্র জমা দেন।

হুমায়ুন কবির বলেন, “দুর্নীতি ও অনিয়মের অভিযোগে উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে আমি পদত্যাগ করেছি।”

“আমার ছাত্রদের ওপর হামলার পর নৈতিকভাবে আর এ পদে থাকতে পারি না”, বলেছেন তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ