মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

'নবীর নামে অপপ্রচারকারী ও হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশ এগিয়ে যাচ্ছে দেখে নানা ধরনের চক্রান্তমুলক ঘটনা ঘটানো হচ্ছে এবং ভোলার বোরহানউদ্দিনের ঘটনাও তেমনই একটি চক্রান্ত, মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। রবিবার সন্ধ্যায় গণভবনে যুবলীগের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ভোলার বোরহানউদ্দিনের ঘটনায় এক ছেলের ফেসবুক আইডি হ্যাক করে গুজব ছড়ানো হয়েছে। এ ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষের কাছে তথ্য চাওয়া হয়েছে।

এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, অন্যায়ভাবে দুর্নীতি করে কেউ আঙুল ফুলে কলা গাছ হবে, এটা কঠোরভাবে দেখা হবে। ফেসবুকে নবীর নামে অপপ্রচারকারীদের পাশাপাশি পুলিশের উপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দেশকে অশান্তির দিকে ঠেলে দিতেই এই অপপ্রচার। এই ঘটনায় যারা সংশ্লিষ্ট তাদের কেউ ছাড় পাবে না।

যুবলীগের ৭ম কংগ্রেস সম্পন্ন করার ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকা বৈঠকে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের মধ্যে রয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ