মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

মেয়েদের চুল কাটা কি বৈধ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওযার ইসলাম: প্রয়োজনে মহিলাদের চুলের অগ্রভাগ কাটতে পারবে। তবে এত বেশি পরিমাণ কাটা যাবে না, যার ফলে পুরুষের বাবরি চুলের মত হয়ে যায়।

বিজাতীয় নারীদের মত কোনো ফ্যাশন কাটিংও জায়েয নয়। হাদীসের মধ্যে এ ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। আবদুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত-

لَعَنَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ المُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ، وَالمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ.

নারীর সাদৃশ্য গ্রহণকারী পুরুষদের উপর এবং পুরুষের সাদৃশ্য গ্রহণকারী নারীদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন। (সহীহ বুখারী, হাদীস ৫৮৮৫)

অন্য এক হাদীসে এসেছে- مَنْ تَشَبّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ.

যে ব্যক্তি ভিন্ন জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। (সুনানে আবু দাউদ, হাদীস ৪০২৭)

সূত্র: হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ৪/২০৩; রদ্দুল মুহতার ৬/৪০৭; ইমদাদুল আহকাম ৪/৩৫৪।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ