মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

নবি সা. এর ইজ্জত রক্ষায় কুকুরের জিহাদি দাওয়াত: ৪০ হাজার কাফেরের ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি নাজমুল হুদা নোমানী।।

ইমাম ইবনে হাজার আসকালানী রহ. বলে, একবার খৃষ্টানদের জ্ঞানী-গুণীজন উচ্চপর্যায়ের ভিআইপি একটি প্রতিনিধি দল তাতারী মুঘলদের রাজসভায় অংশগ্রহণ করে৷ যে সভাটি আয়োজন করা হয়েছিলো একজন তাতার মুঘলমন্ত্রীর খৃষ্টানধর্ম গ্রহণ করার কারণে৷ সেখানে একজন খৃষ্টান পাদ্রী বিশ্বনবি মুহাম্মাদ সা.এর নাম নিয়ে গালিগালাজ করা শুরু করে, ঠিক তখনই তাদের সাথে থাকা একটি প্রশিক্ষিত শিকারী কুকুর ছিলো, যা তাদের পাশেই রশিতে বাধা ছিলো৷ নবি মুহাম্মাদ সা. নিয়ে যখন পাদ্রী গালমন্দ শুরু করল, তখনই কুকুরটি উত্তেজিত উন্মাদ হয়ে রশি ছিড়ে দৌড়ে এসে পাদ্রীকে হামলা করে।

লোকজন অনেক কষ্টে কুকুরকে টেনে হিঁচড়ে সরিয়ে নেয়৷ লোকেরা বলতে আরম্ভ করে, আপনি ইসলামের নবিকে গালি দিয়েছেন তার কারণে কুকুরটি আপনাকে হামলা করেছে৷ পাদ্রী বলল, না আসল কারণ হল, কুকুরটি বড়ই জেদি প্রকৃতির, আমি আঙ্গুল উচিয়ে কথা বলছিলাম আর কুকুরটি মনে করেছে আমি তাকে মারতে চাচ্ছি, তাই সে আক্রমন করেছে৷

এ কথা বলে সে আবারো নবি মুহাম্মাদ সা. এর নামে গালমন্দ শুরু করল, তখন কুকুরটি পুর্ব হতে আরো বেশি ক্ষিপ্ত হয়ে রশি ছিড়ে এসে পাদ্রীর ‍উপর হামলা করে ঘাড়ে কামড় বসিয়ে দেয়, তারপর বুকে কামড় দিয়ে বুক ফেড়ে গোশত তুলে নেয়, আর তখনই সাথে সাথেই সেই কুলাঙ্গার অভিশপ্ত পাদ্রী মারা যায়৷ এই ঘটনা দ্রুত দেশময় ছড়িয়ে পড়ে, তখনই ৪০ হাজার তাতার মুঘল, খৃষ্টানসহ বিভিন্ন ধর্মের কাফের ইসলাম ধর্ম ও তার নবির সত্যতা বুঝতে পেরে কালিমা পড়ে মুসলমান হয়৷ হেদায়েত প্রাপ্ত হয়৷ সূত্র: আদ দুরারুল কামিনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ