শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার

কৃষকলীগ নেতার পেঁয়াজ জমিতে গাঁজা চাষ, ছেলে গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীর বাগমারার বাসুপাড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মাহাবুর রহমানের পেঁয়াজের জমিতে গাঁজা চাষের সন্ধান পেয়েছে পুলিশ। সোমবার রাতে ইউনিয়নের খুঁজিপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ সেখান থেকে ৫৫টি গাঁজার গাছ উদ্ধার করেছে। এগুলোর ওজন ২৪ কেজি।

এ ঘটনায় ওই কৃষক লীগ নেতার ছেলে সাগর আহম্মেদকে (১৯) গ্রেপ্তার করেছে বাগমারা থানা-পুলিশ। মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন মাহাবুর রহমান।

খুঁজিপুর গ্রামে বাড়ির পাশে পেঁয়াজের চাষ করেন মাহবুর রহমান। তার এই জমিতে পেঁয়াজের সঙ্গে বেড়ে উঠছিল ৫৫টি গাঁজার গাছ। এ নিয়ে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় এসব গাছ। গাঁজার গাছ নিশ্চিত হওয়ার পর তারা এগুলো ওঠাতে থাকে। একে একে ৫৫টি গাঁজার গাছ জব্দ করে পুলিশ।

গাছ উদ্ধারের পরই সোমবার রাতে পুলিশ মাহাবুর রহমানের ছেলে সাগর আহম্মেদকে গ্রেপ্তার করে। সাগর স্থানীয় একটি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র। ঘটনার পর থেকেই তার বাবা মাহাবুর রহমান পলাতক।

তবে, মোবাইলে যোগাযোগ করা হলে মাহাবুর দাবি করেন, গাছগুলো গাঁজার কি না, তা তিনি জানতেন না। তিনি প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

স্থানীয়রা জানায়, মাহাবুর নিজের পেঁয়াজ খেতের ভেতরে গোপনে ৫৫টি গাঁজার গাছ লাগান। তিনি ও তার ছেলে এগুলোর পরিচর্যা করতেন। এলাকাবাসীর কাছ থেকে এমন অভিযোগ পাওয়ার পর রাতে খুঁজিপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। পুলিশ আসার খবর পেয়ে সটকে পড়েন কৃষক লীগের নেতা।

মাহাবুর রহমান বাসুপাড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক এ তথ্য নিশ্চিত করে উপজেলা কৃষক লীগের সভাপতি এমদাদ হোসেন জানান, গাঁজার গাছ জব্দের ঘটনাটি তিনি জানেন না।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ওই পেঁয়াজ খেত থেকে মোট ২৪ কেজি ওজনের ৫৫টি গাঁজার গাছ উদ্ধার করেছে। থানায় মামলা হয়েছে। এ ঘটনায় সাগর আহম্মেদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে, অভিযুক্ত মাহাবুর রহমান পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ