শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করায় গাজীপুরের শ্রীপুরে মো. রাসেল (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় ওয়ার্ড সদস্য বাদী হয়ে অভিযোগ দিলে শ্রীপুর থানায় মঙ্গলবার মামলা রুজু হয়।

অভিযোগের প্রেক্ষিতে সোমবার রাতে রাসেলকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের পাবুরিয়ারচালা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার বলেন, সম্প্রতি সে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক কথাবার্তা প্রচার করে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য বাদী হয়ে থানায় অভিযোগ দিলে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ