শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার

শেখ হাসিনা-মোদির ছবি বিকৃতি, মাদরাসাশিক্ষক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বিকৃতি করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে এক মাদরাসা শিক্ষক গ্রেফতার হয়েছেন। বুধবার (৭ এপ্রিল) রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি নুরানি মাদরাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার শিক্ষকের নাম জাহিদুল ইসলাম (৩০)। তিনি ভেলাবাড়ি ইউনিয়নের মরিচবাড়ি গ্রামের আব্দুস সালামের ছেলে। এছাড়া ভেলাবাড়ি নূরানি মাদরাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক।

তিনি চট্টগ্রাম হাটহাজারী মাদরাসার সাবেক ছাত্র। পুলিশ ও স্থানীয়রা জানান, শেখ হাসিনা ও মোদির ছবি বিকৃত করে নিজের ফেসবুক পেজে শেয়ার দেন জাহিদুল ইসলাম। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গ্রেফতার জাহিদুলের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ