শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

করোনায় আক্রান্ত সংসদ সদস্য ডিউক চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আবুল কালাম আজাদ।

তিনি জানান, গত বুধবার নমুনা পরীক্ষায় ডিউক চৌধুরীর করোনা শনাক্ত হয়। এখন তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তিনি বর্তমানে ঢাকার বাসায় আইসোলেশনে আছেন। বাসায় থেকেই নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন।

এদিকে শুক্রবার জুমার নামাজের পর তার সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করে পরিবার ও বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ